প্রিন্ট এর তারিখঃ জুন ২৫, ২০২৬, ৯:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৮, ২০২৪, ১:৫৮ অপরাহ্ণ
ইউরোপিয়ান ইউনিভার্সিটি ইতালিতে ফেলোশিপ
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ইতালির ইউরোপিয়ান ইউনিভার্সিটি ইনস্টিটিউট (ইইউআই) ৫ বা ১০ মাসের ফেলোশিপ দেয়। ‘পলিসি লিডার ফেলোশিপ’-এর আওতায় এ প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ আছে। বাংলাদেশসহ বিশ্বের সব দেশের শিক্ষার্থীরা এই প্রোগ্রামে আবেদন করতে পারবেন। এ জন্য আবেদনকারীকে সর্বোচ্চ ২৫০ শব্দে সংক্ষিপ্ত জীবনী, সর্বোচ্চ ১০০০ শব্দে মোটিভেশন লেটার ও সর্বোচ্চ ২৫০০ শব্দে কাজের পরিকল্পনা লিখতে হবে।

- মৌলিক অনুদান হিসেবে প্রতি মাসে ২ হাজার ৫০০ ইউরো মিলবে। (১ ইউরো সমান ১২৬ টাকা ৫২ পর্যসা ধরে বাংলাদেমি মুদ্রায় মিলবে ৩ লাখ ১৬ হাজার ৩০০ টাকা। ৭ ডিসেম্বর সন্ধ্যার হিসাবে।)
- স্বাস্থ্যবিমা মিলবে;
- পারিবারিক ভাতা প্রদান করবে;
- সন্তানদের জন্য ভাতা ২০০ ইউরো প্রতি মাসে
- যাতায়াতের জন্য বিমানভাড়া
আরও পড়ুন : বিদেশে উচ্চশিক্ষার ইচ্ছা থাকলে যে বিষয়ে খেয়াল রাখবেন
- পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি: সর্বোচ্চ ৩ পৃষ্ঠা);
- সংক্ষিপ্ত জীবনী (সর্বোচ্চ ২৫০ শব্দ);
- মোটিভেশন লেটার (সর্বোচ্চ ১,০০০ শব্দ);
- দুটি রেফারেন্স লেটার;
- কাজের পরিকল্পনা (সর্বোচ্চ ২৫০০ শব্দ);
- সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার প্রশংসাপত্রের অনুলিপি;
আগামী বছরের ২৪ জানুয়ারি পর্যন্ত আবেদনের সুযোগ।
* আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন।
* আবেদনপদ্ধতিসহ অন্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
Copyright © 2026 My Blog. All rights reserved.