প্রিন্ট এর তারিখঃ জুন ২৫, ২০২৬, ৩:১০ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১০, ২০২৪, ১২:৪০ অপরাহ্ণ
সলিমুল্লাহ মেডিকেল কলেজ কেন্দ্রের মেডিকেলে ভর্তি পরীক্ষা রাজধানীর দুই কলেজে
২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষা রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ কেন্দ্রে হচ্ছে না। এর পরিবর্তে এ কেন্দ্রের পরীক্ষা রাজধানীর দুটি কলেজে অনুষ্ঠিত হবে। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষের স্বাক্ষরিত এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৭ জানুয়ারি (শুক্রবার) অনুষ্ঠিতব্য ২০২৪-২৫ সেশনের প্রথম বর্ষ এমবিবিএস ভর্তি পরীক্ষায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ কেন্দ্রের পরীক্ষা রাজধানীর আজিমপুরে ইডেন মহিলা কলেজ এবং গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স (সাবেক গার্হস্থ্য অর্থনীতি কলেজ) অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন : মেডিকেলে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ, নম্বর কাটাসহ ভর্তি নীতিমালা-২০২৫
২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে ভর্তিতে আবেদন শুরু হয়েছে আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ১০টা থেকে। দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তির জন্য এবার পাস নম্বর থাকবে ৪০। দ্বিতীয়বারের জন্য দুভাবে নম্বর কাটার কথা বলা হয়েছে। লিখিত ভর্তি পরীক্ষা এইচএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে। লিখিত ভর্তি পরীক্ষায় ১০০টি প্রশ্নের প্রতিটি ১ নম্বর করে মোট নম্বর ১০০।
Copyright © 2026 My Blog. All rights reserved.