প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৮, ২০২৬, ১১:২০ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২৪, ১:৫৬ অপরাহ্ণ
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে দুটি প্রোগ্রামে ভর্তি
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে MA in English Literature ও MA in English Language Teaching প্রোগ্রামে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে।
ইউজিসি কর্তৃক স্বীকৃত বা অনুমোদিত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী যাঁরা ২০২১, ২০২২ ও ২০২৩ সাল পর্যন্ত পরীক্ষায় সিজিপিএ ন্যূনতম ২.২৫–সহ পাস করেছেন, কেবল তাঁরাই আবেদন করতে পারবেন।
- শিক্ষাগত যোগ্যতার সমর্থনে সব পরীক্ষার মার্কশিট ও সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি।
- নাগরিকত্ব সনদ বা জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি।
- সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি।
- সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশংসাপত্রের সত্যায়িত ফটোকপি।
- ব্যাংকে ১০০০ টাকা জমাদানের রসিদ।
- ভর্তি ফরম সংগ্রহ ও জমা দেওয়ার তারিখ: ৮ জানুয়ারি ২০২৫
- ভর্তি পরীক্ষার তারিখ: ১৭ জানুয়ারি ২০২৫ শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৩০ পর্যন্ত MA in English Literature (ENG) এবং বেলা ২টা ৩০ থেকে বিকেল ৪টা পর্যন্ত MA in English Language Teaching (ELT)
- ফলাফল প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫।
- সাক্ষাৎকার: ২১ ও ২২ জানুয়ারি ২০২৫ সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত।
- ভর্তির তারিখ: ২৮ ও ২৯ জানুয়ারি ২০২৫।
- বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: www.mbstu.ac.bd
Copyright © 2026 My Blog. All rights reserved.